যাকাত-ফিতরা:ফাতওয়া  নং  ৬২১

মাদরাসার যাকাতের উদ্বৃত্ত অর্থ কি অন্য কাউকে দেওয়া যাবে?

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন: আমি একটি হাফেজি মাদরাসার মুহতামিম। মাদরাসায় যাকাতের টাকা দান করা হয়। যাকাত গ্রহণের উপযুক্ত ছাত্রদের প্রয়োজনীয় সব খরচ মেটানোর পর কিছু টাকা উদ্বৃত্ত থাকে। আমার জানার বিষয় হলো—সেই উদ্বৃত্ত টাকা কি আমি কোনো গরীব ও যাকাত গ্রহণের উপযুক্ত আত্মীয়কে দিতে পারব?
-মুহাম্মাদ হেলালুদ্দীন

উত্তর: না, মাদরাসায় যারা যাকাতের অর্থ দেন, তাদের যাকাতের অর্থ মাদরাসার বাইরে কোনো গরীবকে দেওয়া জায়েয হবে না। তারা মূলত তাদের যাকাত মাদরাসায় খরচ করার জন্য আপনাকে উকিল বানিয়েছেন। উকিলের জন্য মুয়াক্কিলের ইচ্ছার খেলাফ করা জায়েয নয়। -ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ৩/২২৮ (যাকারিয়া); রদ্দুল মুহতার: ২/২৬৯ (দারুল ফিকর); মিনহাতুল খালিক: ২/২২৮ (দারুল কিতাবিল ইসলামী)

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৪-০৭-১৪৪৭ হি.
২৫-১২-২০২৫ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-