সালাতফাতওয়া  নং  ৬২২

সূর্যোদয়ের সময় ফজরের নামায পড়ার হুকুম

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন: কেউ ফজরের ফরয নামায সূর্যোদয়ের ৩–৪ মিনিট আগে শুরু করল। নামায শেষ করলে দেখল, সূর্যোদয়ের সময় হয়ে গেছে কিংবা পার হয়ে গেছে। এ অবস্থায় কি তার নামায হবে? না, পরে কাযা পড়তে হবে?
-মুহাম্মাদ মাহফুজ

উত্তর: যদি সালাম ফেরানোর আগে সূর্যাদয় শুরু হয়ে যায়, তাহলে উক্ত নামায সহীহ হবে না। ইশরাকের ওয়াক্ত হওয়ার পর তা কাযা করতে হবে। বলা বাহুল্য এমন সময় নামাযে দাঁড়ালে নামায সংক্ষেপ করে হলেও সূর্যাদয়ের আগে নামায শেষ করার চেষ্টা করবে। প্রয়োজনে সুন্নত মুস্তাহাব ছেড়ে দিবে এবং দোয়া দরূদ সংক্ষিপ্ত পড়বে। -মাবসূতে সারাখসী: ১/১৫২ (দারুল মারেফা); বাদায়েউস সানায়ে: ১/৪০৯ (দারুল হাদীস); রদ্দুল মুহতার: ১/৩৭৩ (দারুল ফিকর)

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৪-০৭-১৪৪৭ হি.
২৫-১২-২০২৫ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-