পবিত্রতা-ওযু-গোসলসালাতফাতওয়া  নং  ৬২৪

চোখ থেকে অশ্রু ঝরলে কি অযু ভেঙ্গে যায়?

প্রশ্ন: অযু ভাঙ্গার একটি কারণ হচ্ছে—শরীরের কোনো জায়গা থেকে রক্ত, পুঁজ কিংবা পানি বের হয়ে গড়িয়ে পড়া। আমার জানার বিষয় হলো—যদি নামাযের মধ্যে কান্নার কারণে চোখ থেকে অশ্রু ঝরে তাহলে কি অযু ভেঙ্গে যায়?
-জহিরুল ইসলাম

উত্তর: মূলত মাসআলা হচ্ছে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যেকোনো কিছু বের হলেই অযু ভেঙ্গে যায়। এছাড়া শরীরের অন্য কোনো জায়গা থেকে যদি রক্ত, পুঁজ কিংবা নাপাক পানি বের হয়, তাহলে অযু ভেঙ্গে যাবে। কান্নার কারণে নাক ও চোখ থেকে যে পানি বের হয়, তা নাপাক নয়। সুতরাং একারণে অযু ভাঙ্গবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের অসংখ্য ঘটনা আছে, যেখানে তাঁদের নামাযে কান্না করার এবং অশ্রু গড়িয়ে পড়ার বিবরণ এসেছে।

-বাদায়েউস সানায়ে: ১/১০১ (দারুল হাদীস); রদ্দুল মুহতার: ১/১৩৪ (দারুল ফিকর)

হাদীসে বর্ণিত হয়েছে,
عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يُصَلِّي وَلِجَوْفِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ» يَعْنِي: يَبْكِي. –رواه النسائي (1214) وأبو داود (904). قال ابن حجر رحمه الله في فتح الباري (2/ 206): إسناده قوى، وصححه ابن خزيمة وابن حبان والحاكم.اهــــ وقال النووي رحمه الله في خلاصة الأحكام (1/ 497): رواه الثلاثة بأسانيد صحيحة.اهــــ
“মুতাররিফ রহিমাহুল্লাহ তাঁর পিতা (আব্দুল্লাহ বিন শিখখীর রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, তখন তিনি নামায পড়ছিলেন এবং তাঁর ভিতরে ফুটন্ত পানির মতো (কান্নার) আওয়াজ আসছিল। অর্থাৎ তিনি কাঁদছিলেন।”

–সুনানে নাসায়ী: ১২১৪; সুনানে আবু দাউদ: ৯০৪

عَنْ عَلِيٍّ، قَالَ: مَا كَانَ فِينَا فَارِسٌ يَوْمَ بَدْرٍ غَيْرُ الْمِقْدَادِ ” وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا فِينَا إِلا نَائِمٌ، إِلَّا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ شَجَرَةٍ يُصَلِّي، وَيَبْكِي، حَتَّى أَصْبَحَ “. –رواه أحمد (1023) وابن خزيمة (899) وابن حبان (2257). وصححه ابن خزيمة وابن حبان رحمهما الله.
“আলী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বদরের দিন আমাদের মাঝে মিকদাদ ছাড়া আর কেউ আশ্বরোহী ছিল না। (বদরের রাত) আমরা সবাই ঘুমিয়ে ছিলাম; একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তিনি পুরো রাত গাছের নিচে নামাযরত অবস্থায় কান্নাকাটি করেছিলেন; এভাবেই ভোর হয়ে যায়।”

–মুসনাদে আহমাদ: ১০২৩; সহীহ ইবনে খুযাইমাহ: ৮৯৯; সহীহ ইবনে হিব্বান: ২২৫৭

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৪-০৭-১৪৪৭ হি.
২৫-১২-২০২৫ ঈ.

 

Related Articles

Back to top button
অ+
অ-