সিমসারা: (দালালি)হালাল-হারাম:ফাতওয়া  নং  ৬১৯

মেডিকেল রিপ্রেজেনটেটিভের চাকরি ও তার আয়ের বিধান

প্রশ্ন: বর্তমানে আমি একটি ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে চাকরি করছি। আমার কাজের মধ্যে রয়েছে—কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন গিফট, স্যাম্পল, চেক কিংবা নগদ টাকা ডাক্তারদের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা আমাদের কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করেন। একই উদ্দেশ্যে নতুন ডাক্তারদের সঙ্গে অর্থ কিংবা চেকের অফারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়।

এছাড়া প্রতিদিন অন্তত ৩০টি প্রেসক্রিপশন কোম্পানিতে পাঠানোর টার্গেট থাকে; বাস্তবে ১০–১২টি পাওয়া যায়, বাকি প্রেসক্রিপশন নিজ হাতে লিখে পাঠাতে হয়। আবার পূর্ণ টার্গেট অথবা অন্তত ৮০% পূরণ করতে গিয়ে প্রতি মাসে নিজের পকেট থেকে প্রায় ১০–১২ হাজার টাকা খরচ হয়, যার কিছু অংশ কোম্পানির দেওয়া স্যাম্পল কিংবা গিফট বিক্রি করে তোলা হয়। এসবই মূলত কোম্পানির সেলস প্রেসারের কারণে করতে হয়।

এই অবস্থায় আমার এই চাকরি ও এর মাধ্যমে অর্জিত আয় শরীয়তের দৃষ্টিতে জায়েয হবে কি না?
-মুহাম্মাদ মানিক মিয়া নয়ন

উত্তর: আপনার জন্য এই চাকরি করা জায়েয নয়।

বিস্তারিত জানার জন্য দেখুন:
ফাতওয়া নং ৯২: ওষুধ কোম্পানির পক্ষ থেকে ডাক্তারদেরকে প্রদত্ত বিভিন্ন গিফট কি ঘুষের পর্যায়ে পড়বে?
ফতোয়া নং ৮: হাসপাতালে রোগী পাঠিয়ে কমিশন নেওয়া কি জায়েয হবে?

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৩-০৭-১৪৪৭ হি.
২৪-১২-২০২৫ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-