নিকাহ-তালাকফাতওয়া  নং  ২৪

স্বামী তার স্ত্রীর পরকিয়ার কথা জানতে পারলে কি তাদের মাঝে তালাক হয়ে যাবে?

fatwaa24

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

কোনো স্বামী যদি তার স্ত্রীর পরকিয়ার কথা জানতে পারে এবং স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে সব ঘটনা জানতে চায় আর তার স্ত্রীও কী কী করছে সব ব্যক্ত করে দেয়। সব জানার পর কি তাদের দুজনের মাঝে তালাক হয়ে যাবে? কিংবা অতঃপর তারা একসাথে থাকলে তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কী হবে? আর শাস্তির বিধানটাইবা কী হবে। এখন স্বামীর কী করণীয়? দয়া করে জানাবেন।

সাইফুল্লাহ

উত্তর:

কারো স্ত্রী এমন করে থাকলে তিনি অনেক বড় অন্যায় করেছেন। তাকে এসব অন্যায় কর্ম থেকে ফিরে এসে খাঁটি দিল থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তবে এতে তালাক হবে না এবং তাদের বিয়েও ভাঙ্গবে না। স্বামীর দায়িত্ব, তাকে বুঝিয়ে শুনিয়ে অন্যায়ের পথ থেকে বিরত রাখা, প্রয়োজনে শরীয়তের সীমারেখার ভিতরে থেকে শাসন করা।

আর শাস্তির বিষয়টির সঙ্গে তিনি কতটুকু অপরাধ করেছেন, তার সাক্ষী বা স্বীকারোক্তি কি আছে এবং বিচার কার্য আঞ্জাম দেয়ার কর্তৃপক্ষ কে, এরকম অনেকগুলো বিষয় সম্পৃক্ত। এগুলো সম্পর্কে পরিষ্কার নির্দেশনা পাওয়ার জন্য আপনাকে সরাসরি সাক্ষাতে কোনো বিজ্ঞ আলেমের শরণাপন্ন হতে হবে।

فقط. والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

১৩ই জুন, ২০২০ ঈ.

আরো পড়ূন
কোন মেয়ে যদি রাষ্ট্রীয় বিধান মতে তার স্বামীকে তালাক দেয়, তাহলে কি তালাক পতিত হবে?

তিন তালাক এর পর স্বামী অস্বীকার করলে বিধান কী?

দীর্ঘ দিন দূরে থাকার পর তালাক দিলে ইদ্দতের হুকুম কী?

প্রথম স্বামীর তালাক দেওয়া ছাড়া অন্যত্র বিয়ে করলে সেই বিয়ে কি সহীহ হয়?

Related Articles

Back to top button
অ+
অ-