পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
ছোটবেলায় আমি একজনের মানিব্যাগ থেকে এক হাজার টাকা চুরি করি। তখন আমার বয়স ছিল মাত্র নয় বছর। বড় হয়ে বিষয়টি বুঝতে পেরে মালিককে খুঁজে সেই টাকা ফেরত দেওয়ার অনেক চেষ্টা করি। কিন্তু তিনি সামরিক বাহিনীর সদস্য হওয়ায় তাকে খুঁজে বের করা আমার জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। এ কারণে একজন আলেমের পরামর্শে এক হাজার টাকা তার পক্ষ থেকে এক মসজিদে দান করে দেই।
এখন আমার প্রশ্ন হলো, এভাবে দান করা কি যথেষ্ট হয়েছে, নাকি যেভাবেই হোক প্রকৃত মালিককে খুঁজে বের করতে হবে? এ ক্ষেত্রে আমার করণীয় কী?
-ইবনে আবু হানিফ
উত্তর:
بسم الله الرحمن الرحيم
আশা করি আপনি যে তার পক্ষ থেকে টাকাটা মসজিদে দান করে দিয়েছেন, এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এর জন্য ঝুঁকি নিয়ে একজন সেনাসদস্যের পরিচয় বের করার তদন্তে নামা জরুরি নয়। কৃতকর্মের জন্য ইসতেগফার করুন এবং নিয়ত রাখুন, কখনো যদি মালিকের সন্ধান পেয়ে যান, তাকে পুনরায় এক হাজার টাকা দিয়ে দিবেন।-কিতাবুল খারাজ: ১৮৪ (আল-মাতবাআতুস সালাফিয়া); আল-মাজমূ শরহুল মুহাযযাব: ৯/৩৫১ (দারুল ফিকর); আয-যাখীরা লিলকারাফী: ৬/২৮ (দারুল গারবিল ইসলামী)।
বিস্তারিত জানতে দেখুন:
ফাতওয়া নং ৪১৪: জনকল্যাণমূলক কাজে হারাম অর্থ ব্যয়: একটি সংশয় নিরসন
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৪-০৩-১৪৪৮ হি.
০৭-০৯-২০২৬ ঈ.