কুরবানি-আকিকাফাতওয়া  নং  ৬৬৮

নেসাব পরিমাণ মূল্যের জমি থাকলে কি কুরবানী ওয়াজিব হবে?

নেসাব পরিমাণ মূল্যের জমি থাকলে কি কুরবানী ওয়াজিব হবে?

 

প্রশ্ন:

আমার আব্বার নেসাব পরিমাণ নগদ টাকা নেই, তবে পরিত্যক্ত কিছু জমি আছে, যার মূল্য নেসাব পরিমাণ হবে। এমতাবস্থায় আব্বার ওপর কি কুরবানী ওয়াজিব হবে?

-আব্দুস সালাম

উত্তর:

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, বর্তমানে নিত্য প্রয়োজনে ব্যবহৃত হয় না, এমন জমির মূল্য যদি নেসাব পরিমাণ হয় কিংবা জমির মূল্য ও প্রয়োজনাতিরিক্ত অন্যান্য সম্পদ মিলে যদি নেসাব পরিমাণ হয়, তাহলে আপনার পিতার উপর কুরবানী ওয়াজিব। অবশ্য কুরবানীর দিনগুলোতে যদি পশু ক্রয়ের মতো নগদ অর্থ না থাকে এবং প্রয়োজন অতিরিক্ত সম্পদ বিক্রির মাধ্যমেও পশু ক্রয়ের ব্যবস্থা না করা যায়, তাহলে কুরবানী ওয়াজিব হবে না এবং পরবর্তীতেও তাকে কিছু করতে হবে না।-রদ্দুল মুহতার: ৯/৫২০ (দারুল ফিকর); আহসানুল ফাতাওায়া ৭/৫০৬ (যাকারিয়া)

فقط. والله تعالى أعلم بالصواب.

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৪-০৩-১৪৪৮ হি.
০৭-০৯-২০২৬ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-