ঈমান-আকীদাঈমান:ফাতওয়া  নং  ৬১৮

মিল্লাতে ইবরাহীমের ওপর আমল করার পদ্ধতি কী?

প্রশ্ন: একজন সাধারণ মুসলিম কীভাবে মিল্লাতে ইবরাহীমের ওপর আমল করবে? এর ধরন ও পদ্ধতি কেমন হবে?
-আবু আদনান

উত্তর: ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে; আকায়েদ, ইবাদাত, মুয়ামালাত ও মুয়াশারাতসহ সকল বিষয়ে ইসলামী শরীয়তের উপর থাকলেই একজন মুসলিম মিল্লাতে ইবরাহীমের উপর থাকতে পারবে। এজন্য সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে, বিজ্ঞ ও মুত্তাকী আলেমের তত্ত্বাবধানে ফরযে আইন ইলম অর্জন করা এবং নতুন কোনো বিষয় সামনে এলে বিজ্ঞ ও মুত্তাকী আলেমের পরামর্শ ও নির্দেশনা নিয়ে সে অনুযায়ী আমল করা।

আরও জানার জন্য নিম্নোক্ত ফতোয়াগুলো দেখতে পারেন।
ফাতওয়া নং ৫২: সাধারণ মানুষ কীভাবে সঠিক আকীদা এর ওপর চলবে?
ফাতওয়া নং ১৯৪: সাধারণ মাসআলা-মাসায়েল জানার জন্য কি যেকোনো আলেমের ওপরই আস্থা রাখা যাবে?

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৩-০৭-১৪৪৭ হি.
২৪-১২-২০২৫ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-