মুআমালা-লেনদেনহালাল-হারাম:ফাতওয়া  নং  ৬২০

বকেয়া বাস ভাড়া পরিশোধের পদ্ধতি

প্রশ্ন: কয়েক বছর আগে আমি ও আমার এক সঙ্গী বিএরটিসি বাসে করে ঢাকার এক স্থান থেকে অন্য স্থানে যাই। আমাদের দুজনের ভাড়া ছিল ২০ টাকা করে মোট ৪০ টাকা। ভাড়া দেওয়ার দায়িত্ব ছিল আমার সঙ্গীর ওপর। কিন্তু তিনি কন্ট্রাক্টরের কাছে মিথ্যা বলে ভাড়া পরিশোধ করেননি। এখন আমার জানার বিষয়—এই ভাড়ার টাকা কি আমার পরিশোধ করা জরুরি? যদি জরুরি হয়, তাহলে আমাকে কয় টাকা পরিশোধ করতে হবে? ২০ টাকা, নাকি পুরো ৪০ টাকা? আর তা পরিশোধের পদ্ধতি কী?
-মুহাম্মাদ নাঈম
খুলনা

উত্তর: আপনি অন্তত আপনার ভাড়া ২০ টাকা বাস কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো গরীবকে দান করে দিবেন। সম্ভব হলে আপনার সঙ্গীর পক্ষ থেকেও ২০ টাকা আদায় করে দিতে পারেন। এতে আপনিও সাওয়াব পাবেন, তিনিও আশা করি পরকালে অন্যের হক নষ্ট করার পাকড়াও থেকে বেঁচে যাবেন।

আরও দেখুন:
ফতোয়া নং ৫৭৮: তাগুত রাষ্ট্রের পরিবহন বিলে ফাঁকি দেওয়া কি বৈধ?
ফতোয়া নং ১৫৯: বান্দার হক ফিরিয়ে না দিয়ে দান করে দিলে কি দায়মুক্ত হওয়া যাবে?

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৪-০৭-১৪৪৭ হি.
২৫-১২-২০২৫ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-