সালাতফাতওয়া  নং  ৬৩৮

রুকু থেকে উঠে হাত কোথায় রাখবে?

প্রশ্ন:

রুকুর পর দাঁড়িয়ে হাতের অবস্থান কী হবে—বাঁধা থাকবে, নাকি দুই পাশে ছেড়ে দেওয়া হবে? হানাফি ফিকহে এ বিষয়ে কী মত আছে? আর রুকুর পর আবার হাত বাঁধার বিষয়ে প্রাচীন কোনো হানাফি ফকীহের মত আছে কি?

-শেখ আরাফাত রহমান

 

উত্তর:

بسم الله الرحمن الرحيم

হানাফী মাযহাবের গ্রহণযেোগ্য মতানুসারে রুকু থেকে দাঁড়ানোর পরে হাত না বেঁধে ছেড়ে দেওয়াই নিয়ম। এটিই অধিকাংশ হানাফী ফকীহের অভিমত। তবে কোনো হানাফী ফকীহ থেকে হাত বাঁধার মতও বর্ণিত আছে। যেমন, ইমাম আবু আলী নাসাফী, হাকেম আব্দুর রাহমান কাতিব, ইমাম আব্দুল্লাহ যাহিদ এবং আবুল কাসিম সামারকন্দী (সাহেবুল মুলতাকাত ফিল ফাতাওয়া) রহিমাহুল্লাহ প্রমুখ।

-ফাতহুল কাদীর ও কেফায়া: ১/২৯২; ২৯১ (৯২) (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); (ই; আল-মুলতাকাত ফিল ফাতাওয়া: ৫৮ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); তাকরীরাতে রাফেয়ী: ১/৪৮৮ (দারুল ফিকর)

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৯-১০-১৪৪৭ হি.

২৯-০৩-২০২৬ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-