পবিত্রতা-ওযু-গোসলফাতওয়া  নং  ৬৪৯

নাপাক কাপড় পবিত্র করার পদ্ধতি

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

নাপাক কাপড় পবিত্র করার উদ্দেশ্যে প্রথমে যদি তা সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধোয়া হয়, এরপর বালতিতে একবার বা দুইবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়, তাহলে কি কাপড় পাক হয়ে যাবে? নাকি পবিত্র করার জন্য আরও কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন?

-সুমি বেগম

উত্তর:

যে নাপাকি চোখে পড়ে (যেমন রক্ত, মল ইত্যাদি) এমন নাপাকির ক্ষেত্রে যতক্ষণ নাপাকি দূর না হচ্ছে, ততক্ষণ ধৌত করে যেতে হবে। নাপাকির শরীর দূর হওয়ার পর সামান্য গন্ধ বা রং থেকে গেলেও সমস্যা নেই।

আর যে নাপাকি চোখে পড়ে না (যেমন পেশাব) এমন নাপাকি ধোয়ার মাধ্যমে কাপড় পাক হওয়ার সুরত দুটি:

১. নতুন নতুন পানি দিয়ে তিনবার ধোয়া এবং প্রত্যেকবার নিংড়ানো।

২. পানি দিয়ে এই পরিমাণ ধোয়া, যাতে প্রবল ধারণা হয় যে, নাপাক দূর হয়ে গেছে। দুই ক্ষেত্রেই কাপড় পাক হয়ে যাবে।

-আল-বাহরুর রায়েক: ১/২৪৮-২৪৯ (দারুল কিতাবিল ইসলামী), আদ্দুররুল মুখতার (শামীসহ): ১/৩২৮-৩৩২ (দারুল ফিকর)

 

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৫-১২-১৪৪৭ হি.

১২-০৬-১৪৪৭ হি.

Related Articles

Back to top button
অ+
অ-