ব্যবসা ও ক্রয় বিক্রয়:ফাতওয়া  নং  ২৯

বিকাশ করে কোনো কিছু কিনলে যে  ডিসকাউন্ট দেয়, তা কি হালাল হবে?

fatwaa29

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

বিকাশ করে কোনো কিছু কিনলে যে ডিসকাউন্ট দেয়, তা কি হালাল হবে?

সাজ্জাদুর রহমান

উত্তর:

بسم الله الرحمن الرحيم

জি, বিকাশে লেনদেন করে কোনো কিছু ক্রয় করলে যে ডিসকাউন্ট পাওয়া যায়, তা ভোক্তার জন্য হালাল। পণ্যের মূল্যে মালিক চাইলে যেকোনো ভাবেই ছাড় দিতে পারে।

উল্লেখ্য, বর্তমানে বিকাশ একাউন্ট খুললে সুদের অপশন আলাদা করে বন্ধ করতে হয়। অন্যথায় তা সুদি একাউন্ট হিসেবে গণ্য হয় এবং কিছু শর্ত সাপেক্ষে তাতে সঞ্চিত অর্থের উপর সুদ জমা হয়। বলা বাহুল্য, সুদি একাউন্ট খোলাও হারাম।

فقط. والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

১৩ই শাওয়াল, ১৪৪১ হি.

৬ই জুন, ২০২০ ইং

আরো পড়ূন
ব্যাংক থেকে প্রদত্ত প্রতি লাখে অতিরিক্ত দু’হাজার টাকা কি বৈধ?

Related Articles

Back to top button
অ+
অ-