শিরক-বিদআত:ফাতওয়া  নং  ৩০

‘পশু-পাখি বিপদ-আপদ সম্পর্কে বুঝতে পারে’ কুরআন-হাদীস এ বিষয়ে কী বলে?

fatwaa30

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

এই যে বিভিন্ন বিপদ-আপদ হয়, তা সংঘটিত হওয়ার পূর্বে পশু-পাখিরা এসব সম্পর্কে বুঝতে পারে কি? যেমন, কেউ মারা যাওয়ার আগে কাকের উড়া উড়ি করা ইত্যাদি। কুরআন হাদীসের আলোকে এই বিষয়ে জানতে চাই।

রাশেদ হাসান

উত্তর

بسم الله الرحمن الرحيم

الحمدلله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أمابعد.

এগুলো আমাদের সমাজে প্রচলিত জাহেলি আকীদা-বিশ্বাস ও কুসংস্কারের অংশ। যেমন মনে করা হয়, হুতোম প্যাঁচা দেখলে বিপদ হবে। কানা-কুয়া পাখি যে বাড়ির উপর বসে ডাকবে, সে বাড়ির কারো বিপদ হবে। অথচ পাখির ডাকের সঙ্গে বিপদের কোনো সম্পর্ক নেই। বিপদ দেয়ার মালিক আল্লাহ, দূর করার মালিকও আল্লাহ। সুতরাং পাখির ডাক অথবা ওড়াওড়িকে বিপদের সংকেত মনে করা যাবে না। পশু-পাখি কারো জন্ম কিংবা মৃত্যুর জ্ঞান রাখে বা বিপদ-আপদ সম্পর্কে আগেই জানতে পারে, এমন বিশ্বাস ও রাখা যাবে না। এগুলো সবই গায়েবের বিষয়। আল্লাহ ছাড়া এসবের ইলম কারো কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

« لاَ عَدْو‘ى وَلاَ طِيَرَةَ وَلاَ هَامَةَ وَلاَ صَفَرَ »-صحيح البخاري: 5757

“রোগ-ব্যাধি (তার নিজস্ব ক্ষমতায়) একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমিত হয় না। কুলক্ষণ বলতে কিছু নেই। প্যাঁচার ডাক বা সফর মাসেও কোনো কুলক্ষণ নেই।” -সহীহ বুখারী: ৫৭৫৭।

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,

قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ ۚ- سورة النمل: 65

“বলে দাও আসমান ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না।” (সূরা নামল, ২৭:৬৫)

فقط. والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

১৩ই শাওয়াল, ১৪৪১ হি.

৬ই জুন, ২০২০ ইং

এক নজরে সকল ফাতওয়া

Back to top button
অ+
অ-