জায়েয-নাজায়েযফাতওয়া  নং  ৩৩

সরকারি ত্রাণ কি নেওয়া যাবে?

fatwaa33

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

১. বর্তমানে তাগুত সরকারের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে, তা নেওয়া এবং খাওয়া কি জায়েয হবে? যদি জায়েয হয়, তাহলে কাদের জন্য জায়েয হবে? এ বিষয়ে বিস্তারিত জানানোর অনুরোধ রইল।

আবু উবায়দা

প্রশ্ন:

২. বর্তমানে আওয়ামী লীগ সরকার তাদের আওয়ামী লীগের কর্মীদের জন্য আলাদা ভাবে ত্রাণ দিচ্ছে। এই ত্রাণগুলো খাওয়া কি জায়েয হবে? যদি জায়েয না হয় তাহলে ত্রাণগুলো কি করা হবে? এ বিষয়ে বিস্তারিত জানানোর অনুরোধ জানাচ্ছি।

-মুহাম্মদ রাকিব

উত্তর:

তাগুত সরকারের দেওয়া ত্রাণ ধনী-গরীব নির্বিশেষে সকলের জন্য নেওয়া এবং খাওয়া জায়েয। কারণ, হারবিদের সম্পদ ধোঁকা ও চুক্তি ভঙ্গ ব্যতীত অন্য যেকোনো পন্থায় হাসিল হয়, সেই সম্পদ মুসলমানের জন্য ভোগ করা জায়েয। তাই এই ত্রাণ খেতে কোনো সমস্যা নেই।

হেদায়া কিতাবে বলা হয়েছে,

مالهم مباح في دارهم فبأي طريق أخذه المسلم أخذ مالا مباحا إذا لم يكن فيه غدر -الهداية 3/ 65

“দারুল হারবে কাফেরদের সম্পদ মুবাহ। মুসলিম যেকোনো পন্থায় তা গ্রহণ করবে, সে হালাল সম্পদই গ্রহণ করবে; যদি তাতে কোনো ধোঁকা ও চুক্তিভঙ্গ না থাকে।”-হেদায়া: ৩/৬৫।

তবে উক্ত ত্রাণ গ্রহণের বিনিময়ে যদি তাগুতের প্রভাবের বলয়ে আটকা পড়তে হয় কিংবা নিজের আদর্শ বিসর্জন দিতে হয়, তাহলে তা গ্রহণ করা যাবে না।

তাছাড়া বর্তমান করোনা মহামারীর সঙ্কটকালে ধনীদের জন্য যেহেতু নিজের সম্পদ থেকেই অভাবীদের সহায়তা করা জরুরি, একারণে তাদের উক্ত ত্রাণ নিজে ভোগ না করে অভাবীদের মাঝে বিলিয়ে দেয়া কাম্য।

فقط. والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২০শে শাওয়াল, ১৪৪১ হি.

১৫ই জুন, ২০২০ ইং

আরো পড়ূন
আমি কি সরকারী ত্রাণ নিতে পারবো অথচ সরকারকে তাগুত মনে করি?

Related Articles

Back to top button
অ+
অ-