জায়েজ-নাজায়েজফাতওয়া  নং  ৬২৬

ক্রিসমাস উপলক্ষে ছাড় দেওয়া পণ্য ক্রয় করার বিধান

প্রশ্ন:

ক্রিসমাস উপলক্ষে দেওয়া অফারে কেনাকাটা করা যাবে কি? এছাড়া কাফেরদের বিভিন্ন দিবস উপলক্ষে দেওয়া অফার থেকে কেনাকাটা করা জায়েয কি না? অনেক সময় এসব অফার মুসলিম মালিকানাধীন কোম্পানি কিংবা দোকানদাররাও দিয়ে থাকে, বিশেষ করে অনলাইন শপগুলোতে।

-উমায়ের আরসালান

উত্তর:

بسم الله الرحمن الرحيم

ক্রিসমাস একটি শিরকি অনুষ্ঠান এবং শিরকের প্রতীক। মুসলিমদের জন্য এটাকে সর্বোতভাবে বয়কট করা জরুরি। আজকাল ক্রিসমাস ও পূজা উপলক্ষে বিশেষভাবে অনুষ্ঠিত মেলা ও বাজারগুলোও কুফর শিরকের প্রদর্শনিতে ভরপুর থাকে। তাই শুধু বেচা-কেনার উদ্দেশ্যেও এসব বাজার ও মেলায় যাওয়া থেকে বিরত থাকা জরুরি। তবে কেউ যদি মেলা বা বাজারে না গিয়ে এ উপলক্ষে ছাড় দেয়া কোনো পণ্য ক্রিসমাসের সম্মানে নয়; বরং প্রয়োজনে ক্রয় করে, তা নাজায়েয নয়।

আরো বিস্তারিত জানার জন্য দেখুন:

ফতোয়া নং ১৪৬ – হিন্দুদের পূজায় কি অংশগ্রহণ করা যাবে?

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১০-১০-১৪৪৭ হিজরী

৩০-০৩-২০২৬ ঈ.

Back to top button
অ+
অ-