জায়েজ-নাজায়েজফাতওয়া  নং  ৬২৭

দাড়ি মুণ্ডানোর শর্তযুক্ত চাকরির বিধান

প্রশ্ন: পাইলটের চাকরির বেতন কি হারাম হবে? কারণ, এ চাকরির জন্য দাড়ি মুণ্ডন করা আবশ্যক।

-সাদ

উত্তর: এমন চাকরি করা জায়েয নয়। যতদিন দাড়ি কামানোর শর্তে এ চাকরিতে থাকবে ততদিন গুনাহ হতে থাকবে। এমন ব্যক্তির দায়িত্ব এ চাকরি ছেড়ে এমন পেশা গ্রহণ করা, যেখানে দাড়ি কামানো কিংবা অন্য কোনো শরীয়ত পরিপন্থী কাজ করতে হয় না। অবশ্য এ চাকরির বেতন হারাম নয়।

বিস্তারিত জানতে দেখুন:

প্রবন্ধ: সরকারি চাকরি করা কি বৈধ?

ফাতওয়া নং ১২: সরকারী বেতন হালাল কি?

ফাতওয়া নং ৭৯: দাড়ি রাখার হুকুম কী?

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৪-১০-১৪৪৭ হি.

১৩-০৪-২০২৬ ঈ.

Back to top button
অ+
অ-