জায়েজ-নাজায়েজফাতওয়া  নং  ৬৪৩

হারাম সম্পদ থেকে ঋণ গ্রহণের বিধান

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

কোনো ব্যক্তির কাছে হারাম সম্পদ আছে। তার কাছ থেকে সেই হারাম সম্পদ ঋণ নেওয়া কি জায়েয হবে? আর যদি তার সম্পদ হালাল না হারাম—এ ব্যাপারে সন্দেহ থাকে, তাহলে ঋণ নেওয়ার বিধান কী?

নাম: আহমেদ

উত্তর:

হারাম সম্পদ যার হাতে আছে, সে তার মালিক নয়। তার দায়িত্ব এই হারাম থেকে মুক্তি লাভের জন্য তা মালিককে পৌঁছে দেওয়া। তা সম্ভব না হলে, তার পক্ষ থেকে কোনো গরীবকে বা মুসলিমদের জনকল্যাণমূলক কাজে দান করে দেওয়া। তা না করে উক্ত সম্পদ কাউকে ঋণ দেওয়া জায়েয নয়। জেনে শুনে তার থেকে এই ঋণ গ্রহণ করাও কারো জন্য জায়েয নয়।

হারাম হওয়ার যৌক্তিক সন্দেহ থাকলে যাচাই করে নিশ্চিত হওয়া জরুরি, অন্যথায় ঋণ নেওয়া থেকে বিরত থাকা জরুরি।

-রদ্দুল মুহতার: ৬/৩৮৫ (দারুল ফিকর); আল-বাহরুর রায়েক: ৮/২২৯ (দারুল কিতাবিল ইসলামী); আল-মাজমু শরহুল মুহাযযাব: ৯/৩৫১ (দারুল ফিকর); গমযু উয়ুনিল বাসায়ের: ১/৩৪৫ (দারুল কুতুব)

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৮-১২-১৪৪৭ হি.

১৫-০৬-২০২৬ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-