যাকাত-ফিতরা:ফাতওয়া  নং  ৬৪৫

অর্ডারকৃত স্বর্ণালংকারের যাকাতের বিধান

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

একজন নারী নেসাব পরিমাণ সম্পদের মালিক এবং তিনি প্রতি বছর নিয়মিত যাকাত আদায় করেন। তিনি দুই ভরি স্বর্ণের একটি গলার হার তৈরির জন্য স্বর্ণকারকে অর্ডার দিয়েছেন এবং এর মূল্য বাবদ ৫০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেছেন। কিন্তু যেদিন তার যাকাতবর্ষ পূর্ণ হয়েছে, সেদিন পর্যন্ত তিনি অলংকারটি হাতে পাননি। এ অবস্থায় প্রশ্ন হলো, যাকাতবর্ষ পূর্ণ হওয়ার তারিখে তার যাকাতযোগ্য অন্যান্য সম্পদের সঙ্গে ওই অগ্রিম প্রদত্ত ৫০ হাজার টাকা বা অর্ডারকৃত অলংকারের মূল্য কি যাকাতের হিসাবের অন্তর্ভুক্ত হবে?

নাম: ইউসুফ

 

উত্তর:

না, যাকাতবর্ষের দিন পণ্য বুঝে না পেলে এই পণ্যের যাকাত আদায় করতে হবে না।

-মাবসূতে সারাখসী: ২/১৬৮ (দারুর মারেফা); আল-বাহরুর রায়েক: ২/২২৫ (দারুল কিতাবিল ইসলামী); রদ্দুল মুহতার: ২/২৫৯-৬০ (দারুল ফিকর)

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৮-১২-১৪৪৭ হি.

১৫-০৬-১৪৪৭ হি.

Related Articles

Back to top button
অ+
অ-