বিবিধফাতওয়া  নং  ৬৪৬

চাকরির ক্ষেত্রে নির্ধারিত পোশাক পরার বিধান

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

আমি সাধারণত পাঞ্জাবি-পায়জামা পরিধান করি এবং আমার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড জেনারেল ধারার। ভবিষ্যতে কোনো চাকরিতে যোগদান করলে যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্যান্ট-শার্ট বা অন্য কোনো নির্ধারিত ইউনিফর্ম পরিধানের শর্ত আরোপ করে, তাহলে এ ক্ষেত্রে আমার করণীয় কী?

-মুহাম্মদ হাসান

উত্তর:

প্যান্ট শার্ট পরা না জায়েয নয়; যদি তা সম্পূর্ণ সতর ঢাকে এবং টাখনুর নিচে না নামে। তাছাড়া শরীয়তের দৃষ্টিতে পোশাক খুব টাইট ফিট না হয়ে ঢিলেঢালা হওয়া কাম্য। সুতরাং চাকরি হালাল হলে আপনি চাকরি স্থলের নির্ধারিত পোশাক হিসেবে উপরের বর্ণনা অনুযায়ী প্যান্ট শার্ট পরে চাকরি করতে পারবেন। আর যদি এমন চাকরি পান, যেখানে নেককারদের পোশাক পরার সুযোগ থাকে, সেটা আরও ভালো।

-তাকমিলা ফাতহুল মুলহিম: ৪/৫৩ (দারুল কলম); ফতোয়া মাহমুদিয়া: ২৭/৪০৩-৪০৭ (ফরিদ বুক-ডিপো); জাদিদ ফিকহী মাসায়েল: ২/৯৯ )(নঈমীয়া কুতুবখানা);

আরো দেখুন, ফাতওয়া  নং  ২৬১: টাই পরার হুকুম

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৫-১২-১৪৪৭ হি.

১২-০৬-১৪৪৭ হি.

Related Articles

Back to top button
অ+
অ-