পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
আমি ব্যক্তিগত উদ্যোগে আমার এলাকায় অসচ্ছল মৃত মুসলমানদের মধ্যে যারা কাফনের কাপড় কিনতে সক্ষম নয়, তাদের জন্য বিনামূল্যে কাফনের কাপড়ের ব্যবস্থা করি এবং কবর খননের খরচ বহন করি। এছাড়া যারা ইসলাম গ্রহণ করতে আগ্রহী, তাদের ইসলাম গ্রহণ-পরবর্তী প্রয়োজনীয় খরচ, যেমন সুন্নতে খাতনা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ে সাধ্যমতো সহযোগিতা করে থাকি।
এখন আমার কিছু বন্ধু তাদের যাকাতের অর্থ এই দুই খাতে ব্যয় করতে চান। জানার বিষয় হলো, গরীব মৃত ব্যক্তির কাফনের কাপড় ও কবর খননের খরচ, এবং ইসলাম গ্রহণকারী ব্যক্তির ইসলাম গ্রহণ-সংক্রান্ত প্রয়োজনীয় ব্যয়—এসব ক্ষেত্রে যাকাতের অর্থ ব্যবহার করা কি শরীয়ত সম্মত হবে?
-মুহাম্মাদ জামাল হোসেন
উত্তর:
অমুসলিম ইসলাম গ্রহণের পর যদি যাকাত গ্রহণের উপযুক্ত হন, তথা নেসাব পরিমাণ সম্পদের মালিক না হন, তাহলে তাকে যাকাতের অর্থ দেয়া যাবে। পক্ষান্তরে ইসলাম গ্রহণের আগে দেয়া যাবে না এবং নেসাবের মালিক হলেও দেয়া যাবে না। একইভাবে কারো কাফন দাফনের কাজেও যাকাতের অর্থ দেয়া যাবে না। এসব ক্ষেত্রে যাকাতের অর্থ দিলে যাকাত আদায় হবে না।
-কিতাবুল আসল: ২/১০৩-১০৪ (দারু ইবনি হাযম), আদ্দুররুল মুখতার (শামীসহ): ২/৩৪৪-৩৫২ (দারুল ফিকর), ফাতহুল কাদির: ২/১৭১-১৭৪ (আশরাফিয়্যা)
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৮-১২-১৪৪৭ হি.
১৫-০৬-১৪৪৭ হি.