সালাতফাতওয়া  নং  ৬৬১

জার্সি পরে নামায পড়ার বিধান

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

জার্সি পরে কি নামায পড়া যায়?

-মুহাম্মাদ মাহিদুল ইসলাম

উত্তরঃ  

بسم الله الرحمن الرحيم

জার্সি হচ্ছে খেলার প্রতীক, যে খেলা আজ অসংখ্য গুনাহের উৎস ও উপলক্ষ। তা একজন মুসলিমের জন্য ঘৃণিত। এই খেলা ও খেলা সংশ্লিষ্ট সবকিছু এমনিতেই পরিহার করা জরুরি। নামাযে তা পরিহার করা আরও বেশি জরুরি। তবুও কেউ জার্সি পরে নামায আদায় করলে নামায হয়ে যাবে, তবে মাকরূহ হবে।

–বাদায়েউস সানায়ে: ৬/৪৪২ (দারুল হাদীস); আল-মুহীতুল বুরহানী: ৮/৩৯ (ইদারাতুল কুরআন); আল-মাওসুআতুল ফিকহিয়্যাহ: ৬/১৩৭ (ওয়াযারাতুল আওকাফ); কেফায়াতুল মুফতী: ৯/১৫৮ (যাকারিয়া); আহসানুল ফাতাওয়া: ৮/৬৪ (যাকারিয়া)

খেলার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য দেখুন: ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দলকে সমর্থনের বিধান

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৫-০৩-১৪৪৮ হি.

০৮-০৯-২০২৬ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-