পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:
করোনার এই সময়ে আমরা ঠিক কী কারণে মসজিদে যেতে পারব না? আলেমগণ কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত দিলেন? ইতিহাসে কখনো কি এ ধরনের মহামারীর সময় সাহাবীগণ কিংবা সালাফগণ মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন?
-মুহাম্মাদ আল-আমিন
উত্তর:
আপনি যদি সুস্থ হন, আপনার মাঝে অসুস্থতার কোনো লক্ষণ না থাকে এবং আপনার অবস্থান করোনাক্রান্ত রোগীর সাথে না হয়, ইতিমধ্যে চিহ্নিত কোনো করোনা আক্রান্ত রোগীর সংশ্রবেও আপনার সময় যাপিত না হয়, তাহলে আপনি মসজিদে যেতে পারবেন ইনশাআল্লাহ; যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদে যাওয়ার সামর্থ্য আপনার থাকে। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনি ঘরে সালাত আদায় করলে, আশা করি আল্লাহ তা ওজর হিসেবে গ্রহণ করবেন।
আমাদের জানা মতে অতীত ইতিহাসে ব্যক্তি বিশেষকে ওজরের কারণে মসজিদ থেকে বারণ করার অনেক নজির থাকলেও এরকম ব্যাপকভাবে অনির্দিষ্টকালের জন্য মসজিদ বন্ধ করে দেওয়ার এবং জামাত ও জুমআয় ব্যাপক বিধিনিষেধ আরোপ করার নজির নেই। আলেমদের কেউ হয়তো ভুল করে থাকতে পারেন; কিন্তু অনেক মুহাক্কিক আলেম সহীহটাও বলছেন। যারা সহীহ বলেছেন, আপনি তাদেরটা গ্রহণ করুন। আর সাময়িক ধৈর্য ধারণ করুন। আমরা অচিরেই এ বিষয়ে বিস্তারিত একটি ফাতওয়া প্রকাশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দোয়া চাই, আল্লাহ নির্ভুল করার তাওফীক দান করুন।
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি
১২ই রমযান, ১৪৪১ হি.
০৬ই মে, ২০২০ ইং
আরো পড়ুন
করোনা মহামারি : মসজিদ, জুমআ ও জামাআতের পাবন্দি—শরিয়াহর নির্দেশনা