প্রশ্ন: সৌদি আরবে প্রায়শই অফিস, আদালত, বিভিন্ন সরকারি–বেসরকারি এজেন্সি ও কম্পিউটার দোকানসহ নানা স্থানে তিনজন ব্যক্তির ছবি টাঙানো দেখা যায়। এ ধরনের ছবি টাঙানো কি শরীয়ত সম্মত? পাশাপাশি যেসব অফিসে এসব ছবি টাঙানো থাকে সেখানে চাকরি করা কিংবা এ ধরনের দোকান পরিচালনা করার শরঈ হুকুম কী?
-আব্দুল্লাহ মুহাম্মাদ
উত্তর: ফটোগ্রাফ ছবির প্রিন্ট করা জায়েয কি না, এবিষয়ে উলামায়ে কেরামের মতভেদ রয়েছে। জুমহুর উলামায়ে কেরামের মতে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া নাজায়েয। সুতরাং প্রয়োজন ছাড়া ছবি তুলবেও না, প্রদর্শনও করবে না। তবে কেউ করলে একারণে তার প্রতিষ্ঠানে চাকরি করা নাজায়েয হবে না। হ্যাঁ, একজন মুসলিম হিসেবে কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করা উচিত, তারা যেন অপ্রয়োজনে ছবি তোলা ও প্রদর্শন করা থেকে বিরত থাকে। তবে যেহেতু বিষয়টিতে আলেমদের ইখতেলাফ আছে তাই কঠোরতা কাম্য নয়।
-তাকমিলাতু ফাতহিল মুলহিম: ৪/১৩৮ (দারু ইহয়াইত তুরাসিল আরবী); ইসলাম ওয়েব: ৪৯৯৮৬৭
-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৪-০৭-১৪৪৭ হি.
২৫-১২-২০২৫ ঈ.