তাযকিয়াফাতওয়া  নং  ৬৪০

দরূদ পাঠের ক্ষেত্রে করণীয়

প্রশ্ন:

আমরা জানি, মুহাম্মাদ ﷺ-এর নাম শুনলে কিংবা বললে দরূদ পড়তে হয়। তাঁর উপাধি যেমন, রাসূলুল্লাহ, নবীজী, আল্লাহর রাসূল, হাবীবুল্লাহ ইত্যাদি শুনলে অথবা বললেও কি দরূদ পড়তে হয়?

-মুহাম্মাদ আলম

উত্তর:

بسم الله الرحمن الرحيم

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলেই দরূদ পড়তে হয়। সে আলোচনা নাম, উপনাম, উপাধি বা অন্য যে কোনোভাবেই হোক না কেন। হাদীসে এসেছে,

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًاسورة الأحزاب: 56

“নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি দরূদ পাঠান। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দরূদ পাঠাও এবং অধিক পরিমাণে সালাম প্রেরণ কর।” –সূরা আহযাব ৩৩:৫৬

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلُّوا عَلَيَّ فَإِنَّهَا زَكَاةٌ لَكُمْ، وَاسْأَلُوا اللهَ لِي الْوَسِيلَةَ، فَإِنَّهَا دَرَجَةٌ فِي أَعَلَى الْجَنَّةِ، لَا يَنَالُهَا إِلَّا رَجُلٌ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ» –رواه أحمد (8770) والبزار (9370). وقال الهيثمي رحمه الله في مجمع الزوائد (1/ 332): وفيه داود بن علبة، ضعفه ابن معين والنسائي وغيرهما، ووثقه ابن نمير، وقال موسى بن داود الضبي: حدثنا ذؤاد بن علبة وأثنى عليه خيرا، وقال ابن عدي: هو في جملة الضعفاء ممن يكتب حديثه.اهــــ

“আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন— ‘তোমরা আমার ওপর দরূদ পাঠ করো; কারণ তা তোমাদের জন্য আত্মশুদ্ধির মাধ্যম। আর আল্লাহর কাছে আমার জন্য ‘উসীলা’ প্রার্থনা করো; কেননা তা জান্নাতের সর্বোচ্চ একটি স্তর, যা কেবল একজনই লাভ করবে। আশা করি, সেই ব্যক্তি আমিই হব।” –মুসনাদে আহমাদ: ৮৭৭০; মুসনাদে বাযযার: ৯৩৭০

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلْيُصَلِّ عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ مَرَّةً صُلِّي عَلَيْهِ عَشْرًا» –رواه الطبراني في الأوسط (2767) والنسائي في الكبرى (9806) وأبو يعلى (4002). وجوَّد إسناده النووي في الأذكار ت الأرنؤوط (ص: 116) والزيلعي في تخريج أحاديث الكشاف (3/ 132). وقال الهيثمي رحمه الله في مجمع الزوائد (1/ 137): رواه أبو يعلى، ورجاله رجال الصحيح.اهــــ

“আনাস বিন মালিক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন— ‘যার নিকট আমার আলোচনা হয়, সে যেন আমার ওপর দরূদ পাঠ করে। কেননা যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার ওপর দশবার রহমত বর্ষণ করেন।” –মুজামে আওসাত: ২৭৬৭; সুনানে কুবরা লিননাসায়ী: ৯৮০৬। নববী ও যায়লায়ী রহিমাহুল্লাহ সনদ জায়্যিদ বলেছেন।

যেকোনো মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলে অন্তত একবার দরূদ পড়া ওয়াজিব। একবারের পর সুন্নত।

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللَّهَ فِيهِ، وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ، إِلَّا كَانَ عَلَيْهِمْ تِرَةً، فَإِنْ شَاءَ عَذَّبَهُمْ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُمْ» –رواه الترمذي (3380) وأبو داود (4855). وقال الترمذي رحمه الله: هذا حديث حسن، وقد روي من غير وجه عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم.اهــــ

“আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন— ‘কোনো সম্প্রদায় কোনো মজলিসে বসল; অথচ তারা আল্লাহকে স্মরণ করল না এবং তাদের নবীর ওপর দরূদ পাঠ করল না, সে মজলিস তাদের জন্য আফসোস ও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ চাইলে তাদের শাস্তি দিতে পারেন, আর চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন।” –জামে তিরমিযী: ৩৩৮০; সুনানে আবু দাউদ: ৪৮৫৫। ইমাম তিরমিযী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন।

عَنْ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ» –رواه الترمذي (3546) وأحمد (1736). وقال الترمذي رحمه الله: هذا حديث حسن صحيح غريب.اهـــ

“হুসাইন বিন আলী বিন আবি তালিব রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন— ‘কৃপণ সেই ব্যক্তি, যার সামনে আলোচনা হলো, অথচ সে আমার ওপর দরূদ পাঠ করল না।” –জামে তিরমিযী: ৩৫৪৬; মুসনাদে আহমাদ: ১৭৩৬। ইমাম তিরমিযী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ». –رواه الترمذي (3545) وأحمد (7451). وقال الترمذي رحمه الله: هذا حديث حسن غريب من هذا الوجه، وربعي بن إبراهيم هو: أخو إسماعيل بن إبراهيم، وهو ثقة، وهو: ابن علية، ويروى عن بعض أهل العلم قال: إذا صلى الرجل على النبي صلى الله عليه وسلم مرة في المجلس أجزأ عنه ما كان في ذلك المجلس.اهـــــ

“আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপদস্থ হোক সে ব্যক্তি, যার সম্মুখে আমার আলোচনা হলো অথচ সে আমার প্রতি দরূদ পাঠ করলো না।” -জামে তিরমিযী: ৩৫৪৫; মুসনাদে আহমদ: ৭৪৫১। ইমাম তিরমিযী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন।

আরও দেখুন: ফাতহুল কাদীর: ১/৩২৬ (ইলমিয়্যাহ); রদ্দুল মুহতার: ১/৫১৬ (দারুল ফিকর); ইলাউস সুনান: ৩/১৫৭ (ইদারাতুল কুরআন)

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৪-১০-১৪৪৭ হি.

১৩-০৪-২০২৬ ঈ.

Related Articles

Back to top button
অ+
অ-