তাযকিয়াফাতওয়া  নং  ৬৪৪

মিসওয়াকের ফযীলত পেতে করণীয়

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

আসরের সময় মিসওয়াক করে অযু করে সালাত আদায় করে সেই অযু দিয়ে যদি মাগরিবের ওয়াক্তের সালাত আদায় করা হয়, তাহলে কি মাগরিবের সালাতে মিসওয়াক করার ফযীলত পাওয়া যাবে? নাকি মিসওয়াকের ফযীলত পেতে হলে অযু থাকলেও প্রতি ওয়াক্তের সালাতের আগে মিসওয়াক করা লাগবে?

-হাসান

উত্তর:

মিসওয়াক অযুর সুন্নাত। অযু থাকলেও নামাযের আগে পুনরায় মিসওয়াক করা মুস্তাহাব। তাছাড়া মিসওয়াক বারবার করা কাম্য। সুতরাং আসরের অযু দিয়ে মাগরিব আদায় করলেও পুনরায় মিসওয়াক করা চাই।

-রদ্দুল মুহতার: ১/১১৩-১১৪ (দারুল ফিকর), তাতারখানিয়া: ১/২২১ (যাকারিয়া), ফাতহুল কাদির: ১/২৩ (আশরাফিয়্যা)

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৭-১০-১৪৪৭ হি.

১৬-০৪-২০২৬

Related Articles

Back to top button
অ+
অ-