প্রশ্ন:
স্ত্রীর স্তনে দুধ আসার আগে যে এক ধরনের সাদা কিংবা হলুদ বর্ণের পানি আসে, স্বামীর জন্য কি তা পান করা বৈধ হবে?
-আতিকুর রহমান
উত্তর:
দুধের আগে মায়ের স্তন থেকে যে আঠালো এবং হলুদাভ রঙ্গের তরল বের হয়, ডাক্তারি ভাষায় এটাকে Colostrum (কোলোস্ট্রাম) কিংবা শালদুধ বলা হয়। স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা যেমন নাজায়েয এটা পান করাও নাজায়েয। কারণ এটাও বস্তুত দুধ।
–ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩৫৫ (দারুল ফিকর); রদ্দুল মুহতার: ৩/২১১ (দারুল ফিকর)
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৩-১০-১৪৪৭ হি.
১২-০৪-২০২৬ ঈ.