পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
রমযানের বাইরে অন্য কোনো মাসে মসজিদে ইতেকাফ করার বিধান কী? এ ব্যাপারে অন্যান্য মাযহাবের ফতোয়া কী?
-মুহাম্মাদ আতাউস সামাদ
উত্তর:
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد
চার মাযহাব মতেই রমযানের বাইরে অন্য যেকোনো মাসে মসজিদে ইতেকাফ করা জায়েয এবং তা নফল ইতেকাফ হিসেবে গণ্য হয়। আপনি যখন যতটুকু সময় ইতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করবেন, ততটুকুই ইতেকাফ হিসেবে গণ্য হবে। তবে ইমাম মালেক রহিমাহুল্লাহ-এর মতে নফল ইতেকাফের জন্যও রোযা শর্ত। সুতরাং তাঁর দৃষ্টিতে বছরের যে দিনসমূহে রোযা রাখা নিষিদ্ধ, তাতে ইতেকাফ করা যায় না। -আদ্দুরুল মুখতার: ২/৪৪২; শরহুল মুহাযযাব: ৬/৪৮৯; আলকাফি: ১/৩৫২; আলইসতিযকার: ৩/৩৮৫; আলমুগনি: ৩/১৮৮
فقط. والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
৭ই রমযানুল মুবারাক, ১৪৪১ হি.
১লা মে, ২০২০ ঈ.
