প্রশ্ন:
কেউ যদি আমার কাছে কিছু টাকা আমানত রাখে। আমি কোনো প্রয়োজনে সেই টাকা থেকে কিছু খরচ করি, পরে ওই ব্যক্তি টাকা চাইলে তাকে পূর্ণ টাকাই ফিরিয়ে দিই, এটি কি আমার জন্য জায়েয হবে?
-আব্দুর রহমান
উত্তর:
আমানতের অর্থ সময়মতো আদায় করার সামর্থ্য থাকলেও মালিকের অনুমতি ব্যতীত তা ব্যবহার করা জায়েয নয়। করলে খেয়ানতের অন্তর্ভুক্ত হবে, যা বড় গুনাহ।
-সূরা আনফাল ০৮:২৭; সহীহ বুখারী: ৩৩; সহীহ মুসলিম: ৫৯; মাবসূতে সারাখসী: ১১/১০৯ (দারুল মারেফা); আদ্দুররুল মুখতার (রদ্দুল মুহতারসহ): ৫/৬৬৪ (দারুল ফিকর)
আরও জানতে দেখুন- ফাতওয়া নং – ৬৪১ : সাদাকার সম্পদের হেফাযতে করণীয়
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৩-১০-১৪৪৭ হি.
১২-০৪-২০২৬ ঈ.